• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ২০ কেজি গাজাসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাংগা উপজেলার  আতাদী এলাকাস্থ ঢাকা-মাওয়া-ভাংগা এক্সপ্রেস ওয়ের ভাংগা টোল প্লাজা হতে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং দুই জন পালিয়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা-মাওয়া-ভাংগা এক্সপ্রেসওয়ের ভাংগা টোল প্লাজার ৮নং লেন এর পশ্চিম পাশে এ ঘটনা সংগঠিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন চুমুরদির মোঃ সুমন শেখ (২৬) ও নগরকান্দার জুলহাস মুন্সী হৃদয় (২২)। এছাড়া পলাতক আসামীদের মধ্যে  মোঃ আমির হোসেন (৪১), ও হাফিজুর মাতুব্বর (৪৪)।

শুক্রবার দুপুরে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ হাশেম আলী প্রেস বিজ্ঞপ্তিতে  জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ফরিদপুর  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাজা, একটি ছোট পিক আপ ও ২ টি মোবাইল ফোন  উদ্ধার করে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা ইতোপূর্বেও মাদকসহ গ্রেফতার হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo