ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নামে রাজধানীর রমনায় ৩ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ৩২৭৬ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ এবং সাতটি ব্যাংক অ্যাকাউন্ট ও পাঁচটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদদের তথ্য পাওয়া যায়। রেকর্ডপত্র পর্যালোচনায় সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি বলে আদালতে জানানো হয়েছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী হাসিনার কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকে গত বছরের ৬ অক্টোবর রাতে গুলশান থেকে গ্রেফতার করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)