• লিড নিউজ
  • অর্থনীতি

এক বছরে রেকর্ড ৪ বিলিয়ন ডলার ঋণ শোধ সরকারের

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশের ইতিহাসে প্রথমবার এক বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরে এ ঋণ শোধ করা হয়। আসল ও সুদ মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ২১ শতাংশ বেশি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দেওয়া প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। পরিশোধ করা অর্থের মধ্যে আসল পরিশোধ হয়েছে ২৫৯ কোটি ৫১ লাখ ডলার এবং ১৪৯ কোটি ১৮ লাখ ডলার ব্যয় হয়েছে সুদ পরিশোধে। 

এদিকে, গত অর্থবছরে মোট ৮ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। আর ঋণ প্রতিশ্রুতি ছিল ৮ দশমিক তিন দুই বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২২ শতাংশ কম। বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানিয়েছে ইআরডি। 

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo