ফাইল ছবি
নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকের ২৭১ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
তারা হলেন- এপেক্স নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক আবেদ হাসান মাহমুদ এবং পরিচালক আব্দুল আজিজ খান চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা ২০১০ সালে এ ঋণ বিতরণ করে। সুদ মওকুফসহ ২০১৩ সালে ঋণ পুনঃতপশিল সুবিধা দেয়। এরপরও ঋণ পরিশোধ না করায় ২০১৮ সালে অর্থঋণ আদালতে মামলা করে ব্যাংক। সেই মামলায় এবার দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...
নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...
নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...
নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

মন্তব্য (০)