• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ হাবিবুল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বাসস্ট্যান্ড থেকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করা হয়। আটককৃত যুবক পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এসআই রাশেদ মোশারফ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ একটি মামলা দায়ের করে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পৌর শহরের উপজলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে সিএনজি থেকে নেমে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে থাকে। এসময় স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  ১০ বোতল বিদেশী মদসহ হাবিবুল্লাহকে থানায় নিয়ে যায়। 

হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ থেকে রনি নামের একজন ১০ বোতল মদ দিয়ে শম্ভুগঞ্জ পাঠায়। পরে শম্ভুগঞ্জ থেকে সিএনজি করে ঈশ্বরগঞ্জ কালীবাড়ি রোডের উদয় নামের একজনকে দিতে আসে। সিএনজি থেকে নামতেই তাকে আটক করে পুলিশে দেয় জনগণ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতে জনগণের সহযোগীতায় হাবিবুল্লাহ নামের একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছে থাকা ১০ বোতল বিদেশী মদের বোতল জব্দ করে থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo