ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে দুই যুগ আগে কৃষক আনোয়ারুল ইসলাম হত্যা মামলায় আজিজুর রহমান নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই আসামিকে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, ২০০২ সালের ১ জুন শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামি আজিজুর রহমান। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার নানা সময়ে আসামি জামিনে থাকলেও শেষ পর্যন্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। মামলার ১৬ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত আজিজুর রহমানকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করেন। এ জরিমানার মধ্যে ৯০ হাজার টাকা নিহতের পরিবারকে এবং ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হবে।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজাদ হোসেন তালুকদার বলেন, দীর্ঘদিন পর এই রায়ে ভুক্তভোগী পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ নজির বলে মনে করেন তিনি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)