ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর সোমবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। দেশের অন্য বিভাগগুলোতেও দমকা হাওয়া ও অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জুলাইয়ের তাপদাহের মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেলে দিতে পারে। আবহাওয়া অফিসের তথ্যে জানা যায়, উত্তর-পশ্চিম রাজস্থান ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলবে।
মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান থেকে উত্তরের দিকে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং বাংলাদেশে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Copied from: https://rtvonline.com/
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...
নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্ট...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
নিউজ ডেস্কঃ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও ...

মন্তব্য (০)