• জাতীয়

রাজশাহীতে পাইলট তৌকিরের দাফন সম্পন্ন হয়েছে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর সপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলটের স্বজন ও প্রতিবেশীরা। 

এর আগে বিকেল ৩টায় পাইলট তৌকিরের মরদেহ ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিহত পাইলটকে উপশহর ভাড়া বাসার সামনে নিয়ে আসা হয়। এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনরা নিহত পাইলট তৌকিরের জীবদ্দশার বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চারপাশ। 

নিহত তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসার্টে। তার এমন বিদায়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে আইএসপিআর। 

 

মন্তব্য (০)





image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

image

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ ...

image

বাজারজাত নিষিদ্ধ: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে ভয়ংক...

নিউজ ডেস্ক : ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (BDS) অনুযায়ী ...

  • company_logo