• জাতীয়

রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকিরের মরদেহ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে পৌঁছেছে। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার মরদেহবাহী হেলিকপ্টার। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার বাসভবনে।

পাইলট সাগরের মেজ চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মৃত্যুর খবর শোনার পর তার পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ সেখানে প্রথম জানাজা শেষে সাগরের মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে রাজশাহী আনা হয়। এরপর সেখান থেকে একটি মরদেহবাহী গাড়িতে উপশহরের বাড়িতে আনা হয়।

বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহীর সপুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এদিকে সকাল থেকেই শুরু হয় পাইলট সাগরের কবর প্রস্তুতের কাজ। গোরস্তান মসজিদের পাশে তার কবর খোঁড়া হয়।

 

মন্তব্য (০)





image

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

১

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

‎ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসি...

২

নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...

image

‎মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবা...

৩

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্ট...

image

‎শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদ...

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন, ঠেকানো যাবে বাল্যবিবাহ:...

৫

নিউজ ডেস্কঃ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও ...

  • company_logo