• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজা ও ১ টি সিএনজি জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই দুপুরে সদর ইউনিয়নের এলএসডি গোডাউনের গেটের সামনে রৌমারী টু জামালপুর গামী পাকা রাস্তার উপর সিএনজি চালক- শেরপুর জেলার বকসিগঞ্জ থানাধীন মালিরচর এলাকার মোঃ সাজু মিয়া (৪১) ও কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন পাথরডুবি এলাকার মোঃ সবুজ মিয়া (২১)কে স্থানীয় জনসাধারণের সহোযোগিতায়  ৪ (চার) টি ট্রাভেলস ব্যাগের ভিতরথেকে ৭ (টি) ইনটেক প্যাকেটে মোট= ২৮ (আটাশ) কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারীতে সিএনজিতে মাদক পরিবহনের সময় স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে ২ জন মাদক কারবারিকে ২৮ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এই সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo