ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।
এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হলো। এর আগে, রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরাে দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করেছে স্থানীয়রা।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)