• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‎

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আহসান হাবিব পাভেল(২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎‎গ্রেপ্তারকৃত আহসান হাবিব পাভেল উপজেলার বুড়িবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামের সাহেবর হোসেনের ছেলে। পাভেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।

‎‎পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়াবুড়ি বাজার থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলো। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎‎এ বিষয়ে রোববার (১৩ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাবিব পাভেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo