• সমগ্র বাংলা

ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো:ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকে এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় থেকে বের হয়ে কলেজ রোড লালবাগসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সমালোচনা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। এই বাংলায় আবার কেউ যদি অতীতের মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়,তবে সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। মধ্যযুগীয় কায়দায় যেভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যাকাণ্ড করা হয়েছে, তা আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছে। এর সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

মিছিলে শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’,‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’,‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘চব্বিশের বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’,খুনি কেন বাহিরে’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’,'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে' স্লোগান দেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সদস্য সচিব রহমত আলী বলেন, “চাঁদাবাজির অভিযোগে কাউকে বহিষ্কার করলেই বিচার হয়ে যায় না। সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের সন্ত্রাসী নেতাকর্মীরা। তাদেরকে শুধু বহিষ্কার না শাস্তির আওতায় আনতে হবে।দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি তা না করে বহিষ্কার নাটক সাজিয়েছে।এসব করে চাঁদাবাজি, ধর্ষণ, খুন, হত্যা, অপহরণ, নির্যাতনের মতো অপরাধ বন্ধ করা যাবে না। বিএনপির উচিত হবে তাদের দলের চিন্থিত সন্ত্রাসীদের একযোগে বহিষ্কার করা।

এদিকে বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানান।হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি নিশ্চিত করার দাবিতে রাতে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল ১১টায় ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রংপুর জিলা স্কুল মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহ্বান করা হয়েছে।শিক্ষার্থীদের ব্যানারে লেখা হয়েছে আবার জুলাই মাঠে নামবে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo