• অপরাধ ও দুর্নীতি

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অভিযান আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :  ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা আক্তার (৩৯) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।  টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি"র সদস্যরা  ৯ জুলাই বুধবার ভোররাত দেড় টার সময়  টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা করাচিপাড়া এলাকার গহীনে পাহাড়ি অঞ্চল সংলগ্ন সোনা মিয়ার বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে। এসময় মাদক লেনদেনের এক লাখ ১৯৭০ টাকা জব্দ করা হয়। আটক রোজিনা আক্তার স্হানীয় ফরিদ আহমেদ'র মেয়ে ও বসতঘরের মালিক সোনা মিয়ার স্ত্রী। 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,  গোপন সূত্রে জানা যায় যে, চোরাকারবারীরা মিয়ানমার থেকে সাগরপথে মাদকের একটি বড় চালান টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা করাচিপাড়া এলাকার গহীনে পাহাড়ি অঞ্চল সংলগ্ন একটি বসতবাড়িতে গোপনে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে, ২ বিজিবি'র নিজস্ব গোয়েন্দারা নিশ্চিত করেন যে, করাচিপাড়ার সোনা মিয়ার বাসায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে। কালক্ষেপন না করে, টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে চোরাকারবারীদের ধরতে বিজিবি’র বেশ কয়েকটি বিশেষায়িত দল গভীর রাতে করাচিপাড়াকে ঘিরে ফেলে অভিযান চালায়।  আনুমানিক ১ টা ২০ মিনিটের সময় ভারপ্রাপ্ত অফ্স অফিসার  লেঃ কমান্ডার সাদিক রাফি ও তার টহল দলটি সোনামিয়ার বাড়িতে তল্লাশি করে ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবাসহ গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তবে, অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গৃহ কর্তা  সোনা মিয়া পাহাড়ে পালিয়ে যায়। অভিযান শেষে সোনা মিয়ার স্ত্রী রোজিনা আক্তারকে মাদক ও নগদ ১ লাখ ১,৯৭০ টাকাসহ প্রচলিত আইন অনুযায়ী টেকনাফ মডেল  থানায় সোপর্দ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo