• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায়ী দুইজনের নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার স্থল বড়বড়িয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ওই গ্রামের নছোন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫) ও গিয়াস উদ্দীনের ছেলে মোতালেব হোসেন (৩৬) কে আেটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসিন আলী (৩৫) ও পশ্চিম বালু ভরা গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo