• অপরাধ ও দুর্নীতি

বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও মাইক্রোবাস জব্দ: গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার  (২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। বর্তমান পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত ওই সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই দিবাগত রাত ১২টা ৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উল বারীর নেতৃত্বে বিজয়নগর থানা ও ডিবি পুলিশের একটি যৌথ টিম চান্দুরা-সিঙ্গারবিল সড়কে চেকপোস্ট স্থাপন করে।

অভিযানের সময় ঢাকা মেট্রো-গ ১৯-৩০১৯ নম্বরের একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১১,৬০০ পিস অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।

উদ্ধারকৃত ডিসপ্লেগুলো বিভিন্ন ব্র্যান্ডের বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তি হলেন মোঃ প্রদেল (২৯), পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিস্তারিত যাচাই চলছে। জানা যায়, তিনি পূর্বেও মাদক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০১, জিআর-২৬২/১৯) রয়েছে।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo