ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মাদক ও মোবাইল জুয়া বিরোধী অভিযানে মাঠে নেমেছে প্রশাসন। চিহ্নিত ও অভিযুক্ত স্থানে অভিযান অব্যাহত।
জানা গেছে, মাদক মুক্ত চিলমারী গড়তে মাঠে নেমেছে প্রশাসন। মাদকসহ মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া বন্ধসহ জরিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। মাদক ও জুয়া বিরোধী অভিযানে ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উপজেলার চিলমারী সরকারি ডিগ্রি কলেজ, চিলমারী বালিকা বিদ্যালয়, চিলমারী সিনিয়র মাদ্রাসা, নদী বন্দর ঘাটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন প্রশাসন। অভিযান পরিচালনার সময় সন্ধেহ জনক ব্যাক্তিদের সার্স করা হয় এবং মোবাইল চেক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বলেন, ধারাবাহিক ভাবে মাদক ও জুয়া বিরোধী অভিযান চলছে, জরিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদক ও জুয়ার সাথে জরিতদের ছাড় দেয়া হবে না জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, জরিত যাকেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)