• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে গলাকেটে হত্যার মূল আসামিসহ গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যানচালক রাজু আহমেদকে গলাকেটে হত্যার পর অটো চার্জারভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল হত্যাকারী খাদেমুল ইসলাম মধুসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া চার্জারভ্যানসহ ৩টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ জুন) মধুকে নিলফামারী থেকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

প্রেসব্রিফিংয়ে তিনি জানান, গত ২২ জুন রবিবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা চাঁনপুকুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে ভ্যানচালক রাজু আহমেদকে নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার তরিকুল ইসলামের ছেলে খাদেমুল ইসলাম মধু অতিরিক্ত মদ পান করালে সে অজ্ঞান হয়ে পড়ে।

মাদকাসক্ত মধুর বাড়ি নিলফামারী হলেও সে নাচোলে বিয়ে করে সেখানে বসবাস করে আসছিল।

এসময় মুধু রাজুকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যার পর তার অটোচার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় এবং সেটি ১৪ হাজার টাকার বিক্রি করে নিলফামারী পালিয়ে যায়।

পরে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি ও নাচোল থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার মূল হত্যাকারী মধুকে নিলফামারী থেকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত ভ্যান কেনার অভিযোগে নাচোল উপজেলার ফতেপুর মসজিদপাড়া গ্রামের মেকার আমানত আলী ও তার ছেলে আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোচার্জার ভ্যানসহ আরও ২টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাবা-ছেলে চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo