• অপরাধ ও দুর্নীতি

রাজারহাটে চোরাই অটোরিকশাসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মঙ্গলবার রাজারহাটে অটো রিকশা চোর চক্রের তিন সদস্যকে আদালতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।এরআগে সোমবার রাতে রাজারহাট থানার এসআই জুয়েল আলীর নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রংপুরের তাজহাট এলাকার অটোরিকশা চালক আজিমুদ্দিনের গাড়িতে যাত্রী হিসেবে ওঠে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ এলাকার আজম আলী (৩০)। এসময় উভয়ের মধ্যে মুঠোফোন নম্বর বিনিময় হয়। পরে ১৮জুন চোর চক্রের সদস্য আজম আলী রংপুরের সাতমাথা থেকে রাজারহাটের উমর মজিদ যাওয়ার কথা বলে অটোচালক আজিমুদ্দুনকে ডেকে নেয়। উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট বাজারে এসে চা খাওয়ার কথা বলে অটোরিকশা থেকে নেমে অটোচালক আজিমুদ্দিনকে খানিকটা দূরে নিয়ে যায়। পরে ফোনে কথা বলার ছলে সটকে পড়ে আজম আলী। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আজম আলীর সাড়া না পেয়ে অটো রাখার স্থানে গিয়ে আজিমুদ্দিন দেখতে পান তার অটোরিকশাটি নেই। পরে তিনি রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে আসামী ধরার জন্য অভিযানে নেমে মামলার ১নম্বর আসামী আজম আলী সহ চোর চক্রের বাকি দু'জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার চোরাই অটোসহ তিনজনকে আটকে করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo