• অপরাধ ও দুর্নীতি

দোহারে সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ (৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস (৩৮) ও সজীব (৩৩)।

গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেত্বতে রবিবার (২২জুন) মধ্যরাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে সহায়তায় করেন দোহার থানা পুলিশের একটি দল। আটককৃত ব্যক্তি ও মালামাল দোহার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। শহীদ ও তার ভাইয়ের নামের এর আগেও থানায় মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দোহার থানার ওসি তদন্ত মো. নুর নবী।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo