ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সাথে ধাক্কা খেয়ে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক বোরহান উদ্দিন মারা গেছেন।
নিহত বোরহান উদ্দিনের বাড়ি যশোর জেলার অভয়নগর থানায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বোয়ালমারী উপজেলার সতাশি এলাকাতে দ্রুত গতির একটি মোটরসাইকেল রাস্তার পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত বোরহান উদ্দিনকে স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত বোরহান উদ্দিন মাগুরা জেলার মোহাম্মদপুর থানা কর্মরত ছিলেন।
নিউজ ডেস্কঃ দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সর...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অভি...
নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বা...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বি...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...

মন্তব্য (০)