• অপরাধ ও দুর্নীতি

যশোরের শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবুজ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজু (২২) নামের আরও একজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে  শার্শা উপজেলার নাভারণ নেহা পেট্রোল পাম্পসংলগ্ন একটি মাটির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, রাজু ও তাদের সঙ্গী কালু (৩৫) মাঠের দিকে যাওয়ার পথে অজ্ঞাত দুই যুবকের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। সবুজ ও রাজু গুরুতর আহত হলে কালু পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। রাজুকে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo