• অপরাধ ও দুর্নীতি

আলুর হিমাগারে মিষ্টি রাখার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো ঃরংপুরে আলুর পরিবর্তে হিমাগারে মিষ্টি,দই,ঘি মজুদ রাখার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে হিমাগার মালিকের।৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের একটি প্রশাসনিক দল অভিযানে অংশ নেন।

গত বুধবার (৪ জুন) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর ময়না কুটি অ্যাগ্রো কোল্ড ষ্টোরেজ লিমিটেডে অভিযান চালিয়ে আলুর পরিবর্তে হিমাগারে মিষ্টি,দই,ঘি মজুদ পা্ওয়ায় জরিমানা করা হয়েছে।

বিষয়টি বৃহস্পতিবার(৫জুন)সকালে নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।তিনি বলেন,অভিযানের সময় ওই হিমাগারে মজুদকৃত ৬হাজার ৭৮০ কেজি অবৈধ মিষ্টি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

কোলেস্টেরল এক কর্মকর্তা বলেন, এখানে পুষ্টি কোম্পানির ঈদে চাহিদা বেশির কারণেই কোল্ড স্টোরেজে মিষ্টি মজুদ করেছিল। ওনাদের অনুরোধে কিছু মিষ্টি রেখেছিলাম। যদিও মিষ্টি রাখার কোনো নিয়ম নেই। এটা আমাদের ভুল হয়েছে। 

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল বলেন, তথ্য পেয়ে এখানে এসে আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রেখেছে হিমাগার কর্তৃপক্ষ। তারা আলুর পরিবর্তে মিষ্টি রাখতে পারেন না। এজন্য দুই পক্ষকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আলুর পরিবর্তে মিষ্টি রাখার বিষয়টি এক ধরনের প্রতারণা। উদ্ধারকৃত দই ও মিষ্টি গুলো ধ্বংস করা হয়েছে। শিক্ষামূলক জরিমানা করা হয়েছে। এমন ঘটনা পরবর্তী ঘটলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

রংপুর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, ঈদকে সামনে রেখে লম্বা সমাজের জন্য কোল্ড স্টোরেজে আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রেখেছে। সময় সুযোগ করে তারা সেগুলো ঈদের আগে ও ঈদের পরে বাজারে পাঠাবে।যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন ক্ষতিকর ঘটনা রোধে আমরা সবসময় তৎপর।আর দেশে এই ধরনের কাজ হতে কখনো দিব না।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo