• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় সেনাবাহিনী হাতে দুই ছিনতাইকারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিধিনি: সাতকানিয়ায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, নকল স্বর্ণের বার, মোাবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি  সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম। 

সোমবার (২৬ মে) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান থেকে তাদের আটক করা হয়। বিকালে সেনাবাহিনী গণমাধ্যম কর্মীদের বিষয়টি অবগত করেন। 

আটককৃতরা হলেন, পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রিপন (৩৫) ও একই উপজেলার হাইদগাঁও এলাকার মো.মনির আহমদের ছেলে মাহাবুব আলম (৪০)। 

সাতকানিয়ায় স্থাপিত সেনা ক্যাম্প থেকে জানা যায়, দোহাজারী পৌরসভা এলাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে আয়েশা বেগম নামের এক মহিলা সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় একটি কাজে যাচ্ছিলেন।

অটোরিকশাটি কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় পৌঁছলে ছিনতাইকারীর কয়েকজন সদস্য যাত্রীবেশে আয়েশা বেগমের পাশে ওই অটোরিকশায় উঠে। পরে নেশাজাতীয় দ্রব্য দিযে অজ্ঞান করে আয়েশার সাথে থাকা কানের দুল এবং নগদ টাকা নিয়ে অটোরিকশা যোগে পালানোর চেষ্টা করে।

বিষয়টি স্থানীয়রা দেখে তাদের ধরে জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করে। এ সময় সাতকানিয়ায় কর্মরত সেনা টহল টিমের সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছিল। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় টহল টিম রিপন ও মাহাবুবকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে নকল স্বর্ণের বার, কানের দুল, দুটি বাটম মোবাইল ফোন, নগদ ৫ সহস্রাধিক টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। 

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত ছিনতাইকারীদের সেনাবাহিনী থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo