প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম রবিন নাগেশ্বরী উপজেলার নীলুর খামার কাশিরভিটা এলাকার সায়েদ আলীর ছেলে ও একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ডে পুলিশের একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ১৩ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)