• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আসাদ চন্দ্র নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার(২০মে) সকালে পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে। 

পুলিশ সুত্র জানায়, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা ছিলো মঙ্গলবার।  এদিন জেলা সদরের শিপন রায়ের হয়ে প্রক্সি দিতে পুলিশ লাইন্স একাডেমিতে এসেছিলো আসাদ। 

পরীক্ষা শুরুর প্র্যাকালে কাগজ পত্র যাচাই বাছাইকালে সন্দেহ এবং প্রবেশ পত্রের সাথে তার ছবির মিল না থাকায় আটক করা হয় তাকে। পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে। 

অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ জানান, শিপন আমার মামাতো ভাই। তার অনুরোধে আজকে প্রক্সি পরীক্ষা দিতে আসি। আমার ভ‚ল হয়ে গেছে। 

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২৫১জন ছিলেন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo