ছবিঃ সিএনআই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার দিবাগত গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার নামাশুলাই এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত একটি বাড়িতে মুখোশধারী ডাকাতদল এ তাণ্ডব চালায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে, একই বাড়িতে বসবাসকারী তিন ভাই—বাবুল, ইব্রাহিম ও আলম—এর বাড়িতে একে একে হানা দেয় ডাকাতরা। প্রথমে তারা দ্বিতীয় তলায় অবস্থানরত এক ভাইয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে লুটপাট চালায়। পরে তাকে দিয়ে নিচতলার দরজায় কৌশলে নক করিয়ে একইভাবে আরেকজনকে বেঁধে ফেলে। এরপর শেষ ভাইয়ের রুমেও একই কৌশলে ঢুকে সবাইকে আটক রেখে পুরো বাড়িতে লুটপাট চালায় ডাকাতদল।
তারা মুখোশ পরিহিত ছিল এবং দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ছড়ায়। প্রায় আধা ঘণ্টা তাণ্ডব চালিয়ে তারা রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরিবারের দাবি, ডাকাতরা প্রায় ১৭-২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১,৫০,০০০ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)