• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনীর অভিযানে ১৫ জন গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (১৭ মে) দিবাগত রাত ২ টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রামে এ অভিযান চালায়। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা ও সরকারি অস্ত্র লুট মামলায় ১১জন, ডাকাতি মামলায় ২ ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ। 

রবিবার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে ।

ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গত বছরের ৫ আগস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুট, ডাকাতি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলা হয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo