• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে আসামীদের উপস্থিততে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলঃ, আক্তার হোসেন, সাইফুল ইসলাম ও বাদশা মিয়া। এ মামলায় আজগর আলীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামী জাহিদুল ইসলামকে খালাস প্রদান করেন।

নারায়ণগঞ্জ আদালতে (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২০ সালে ২৯মার্চ অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে উপজেলার মারুয়াদী এলাকায়  চালক জামানকে হাত পা বেধে শ্বাসরোধে হত্যা করে অটোরিক্সা নিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই জাকির আড়াইহাজার থানার একটি হত্যা মামলা দায়ের করে। ৯জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। রায় সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানান।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo