• অপরাধ ও দুর্নীতি

রুপগঞ্জে সরকারী আশ্রয়ন প্রকল্পের ২০ টি ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ মে) রাতে এ ঘটনাটি ঘটে। ইতোমধ্যে ঘর নির্মাণের বিভিন্ন সামগ্রীও সরিয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত আশ্রয়ণ প্রকল্পে অতর্কিত হামলা চালিয়ে বসবাসরত বাসিন্দাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর তারা ২০টি ঘর ভাঙচুর করে দরজা-জানালাসহ ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী লুট করে।

তবে এত বড় একটি ঘটনা ঘটে গেলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে চিহ্নিত করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, মামলা না হওয়ায় দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo