• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবকের মোবাইল কোর্টে ১৫ দিনের জেল

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে পুলিশের হাতে আটক বিক্রম মন্ডল(২৩) নামের এক যুবককে মোবাইল কোর্টে ১৫ দিনের জেল দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

রোববার(৪ মে) কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্নের লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় টিআরসি পদে পরীক্ষার্থী মোঃ রাশেদুল ইসলাম রোল নং- ১৭১০১৯৬ এর পরিবর্তে বিক্রম মন্ডল (২৩) পিতা- বিশ্বনাথ মন্ডল, সাং- কামারধা, থানা- পেরশা, জেলা- নওগাঁ নামের একজন ভূয়া পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দিতে আসলে লিখিত পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সন্দেহ হয়। পরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের মেইন গেটে প্রবেশের সময় তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটক ভূয়া পরীক্ষার্থী প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। আজ রোববার লিখিত পরীক্ষায় আমরা একজন ভূয়া পরিক্ষার্থীকে আটক করেছি এবং নিয়োগ সংক্রান্তে কারো সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করছি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo