• অপরাধ ও দুর্নীতি

শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। 

রোববার দুপুর বারোটার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে আটককারীর দেহ তল্লাশী চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।

নাভারন সার্কেলের  সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo