• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৫টি গাড়িকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিভিন্ন গণ পরিবহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৫টি গাড়ির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩০ এপ্রিল) রাতে পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ.কে.এম. ছামিউল আলম কুরসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিকেলে শহরের ডাকপাড়া রেল ক্রসিং এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় “আন্তর্জাতিক শব্দ সচেনতা দিবস ২০২৫”উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ৫ টি গাড়ি থেকে মোট ১৩ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া তাসকিন তানি মোবাইল কোর্ট বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ, কে, এম, ছামিউল আলম কুরসি প্রসিকিউশন প্রদান করেন। এছাড়াও এ দপ্তরের হিসাবরক্ষক ইসতিয়াক আহম্মেদ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শব্দ দূষণের ক্ষতিকারক দিক সম্পর্কে গাড়ীচালক ও জনসাধারণকে সচেতন করা হয়। পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo