ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর সরকারি (অনার্স) কলেজে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় এই চুরি সংঘটিত হয় বলে জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ মজিদ।
তিনি জানান, চোর কলেজের অফিস রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে একাধিক আলমারি ও টেবিলের ড্রয়ার খুলে কাগজপত্র তছনছ করেছে। এসময় চোর আলমারি থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরো জানান, ধারনা করা হচ্ছে টাকা চুরি করতেই হয়তো চোর ভেতরে ঢোকে। কলেজে নাইটগার্ড দায়িত্বে থাকা অবস্থায় এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মন্জুরুল আলম বলেন, চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)