ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনভর উপজেলা প্রকৌশল কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তা, ব্রিজ-কালভার্ট পরিদর্শন করেন দুদকের একটি টিম। এ সময় গত অর্থবছরের উন্নয়ন প্রকল্পের নথিপত্র দেখেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ সরেজমিন তদন্ত করা হয়।
কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশনের(দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবহিকতায় উলিপুরেও আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব প্রকল্পের অনিয়মের খবর পাওয়া গেছে, সেসব রাস্তা সরেজমিন তদন্ত করে স্যাম্পল করা হচ্ছে। পরবর্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)