• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে পাওনা টাকা চাওয়ায় ঝালমুড়ি ব্যবসায়ীর ছুরিকাঘাতে মসলা ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা চাওয়ায় মাবুল হোসেন(৫৬) নামের এক মসলা ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার(২৭ এপ্রিল) দুপুরে আলেফ উদ্দিন(৬৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত বানু শেখের ছেলে মাবুল হোসেন পেশায় একজন মসলা ব্যবসায়ী। বাইসাইকেলে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মসলা বিক্রয় করতেন। দীর্ঘদিন থেকে একই ইউনিয়নের উত্তর পান্ডুল কুড়ারপাড় গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ঝালমুড়ি ব্যবসায়ী আলেফ উদ্দিন(৬৫) এর কাছে মসলা বিক্রয়ের টাকা পাইতো। পাওনা টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করেন আলেফ উদ্দিন। ঘটনার দিন রোববার(২৭ এপ্রিল) সকালে মাবুল হোসেন মসলা বিক্রয় করার সময় আলেপ উদ্দিনের বাড়ীর সামনে পৌঁছায়। এসময় আলেফ উদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইলে তর্কবিতর্ক শুরু হয়। এরই এক-পর্যায়ে আলেফ উদ্দিন ক্ষিপ্ত হয়ে ধারালো ছোড়া (চাকু) দিয়ে মাবুল হোসেনের পেটের বাম পাশে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভতি করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মাবুল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় রোববার রাতে নিহত মাবুল হোসেনের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এবিষয়ে সোমবার(২৮ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আসামী আলেফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo