• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ২৭ হাজার টাকা  জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা চাটমোহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ঔষধ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ই এপ্রিল) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকায় আলিফ লাম মিম এর স্বত্বাধিকারী মজিদ প্রামানিক কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করে বিক্রয়ের অভিযোগে ১০ হাজার টাকা, একই অপরাধে পুরাতন বাজার এলাকায় কাজল মেডিসিনের মালিক কাজল হোসেনকে ৫ হাজার টাকা, সুমাইয়া ফার্মেসির মালিক সেলিম হোসেনকে ৭ হাজার টাকা, শাহাদাৎ ফার্মেসির মালিক শাহাদাৎ হোসেনকে ৫ হাজার টাকা মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় পাবনা জেলার ড্রাগ সুপার মোঃ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করে বিক্রি করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo