• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে ২০ রাউন্ড গুলি উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে ২০ রাউন্ড গুলিসহ স্বামী-স্ত্রী দুজনকেই আটক করেছে পুলিশ। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে ১১ এপ্রিল দিবাগত মধ্যে  রাত  সাড়ে ১২ টার সময় একটি সিএনজি তল্লাশি কালে এই গুলি উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের মৃত হোছন আলী'র ছেলে 

মোঃ সেলিম(৩৭) ও হায়দার আলীর মেয়ে রাজিয়া আক্তার পুতুনি(৩০)। তারা স্বামী- স্ত্রী।  টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তার নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ সুপার, মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার মোবাইল টিম্- ৭৭ নাইট ডিউটি করাকালীন এএসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ সিএনজি (রেজিঃ নং-কক্সবাজার থ ১১-৭৫৭৬) থামিলে তল্লাশী করা হয়। তখন উক্ত সিএনজি যাত্রীদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদের এক পযায়ে 

তাদের দুই জনের নিকট গুলি আছে বলে স্বীকার করে। পরে নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে মোট ২০ রাউন্ড  গুলি জব্দ করা হয়। আরো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীদ্বয় উদ্ধারকৃত আলামত(২০) রাউন্ড গুলি পলাতক আসামী রবি আলম"র নিকট হতে সংগ্রহ করে অন্যত্রে পৌঁছাইয়া দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলেও স্বাকীর করে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার মামলা (নং-৩৮, তারিখ-১২/০৪/২০২৫ইং) রুজু করা হয় বলেও জানান  ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo