• অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জে ফেসবু‌কে ব‌্যস্ত থাকায় স্ত্রী‌কে হত‌্যা, আদাল‌তে স্বামীর জবানব‌ন্দি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে বিউটি গোস্বামী (৩৮) নামের এক গৃহবধূ তাঁর স্বামীর হাতে খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার নিহ‌তের স্বামী অলোক রঞ্জন গোস্বামী আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে বলেছেন, সন্তানদের সময় না দিয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকায় তিনি স্ত্রীকে গলা চেপে হত্যা করে। 

মা‌নিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আ‌গে গত শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় মিতরা বরুন্ডি সড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে বিউটি গো স্বামীর লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বামী অলোক রঞ্জন গোস্বামী রাজধানী ঢাকার উত্তরায় একটি বায়িং হাউসে চাকরি করতো। দুই শিশু সন্তান নিয়ে সপরিবার তাঁরা ঢাকার উত্তরায় থাকতো। তাঁদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামে।

অলোক রঞ্জন জবানবন্দিতে জানিয়েছে, তাঁর স্ত্রী বিউটি অধিকাংশ সময় ফেসবুক, অনলাইন ব্যবসা ও লাইভ ভিডিও করে সময় কাটাতো। এ কারণে দুই সন্তানকেও সময় দিতো না। এ নিয়ে দাম্পত্য কলহের কারণে ৩ বছর ধরে তাঁরা আলাদা ঘরে ঘুমাতো। ২ এপ্রিল তাঁদের মধ্যে আবারও ঝগড়া হয়। ওই দিন বিউটি রান্না করতে গেলে পেছন থেকে তাঁর মুখ ও গলা চেপে ধরে অলোক। কিছুক্ষণ পর ছেড়ে দিলে মেঝেতে পড়ে বিউটির মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে কার্টনে লাশটি ভরে রশি দিয়ে বেঁধে রাখে। পরদিন সন্ধ্যায় গ্রামের আত্মীয় স্বজনদের ঈদ উপহার পৌঁছে দেওয়ার কথা বলে এক ব্যক্তির সহায়তায় একটি প্রাইভেট কার ভাড়া করে। এরপর উত্তরার বাসা থেকে এক সহযোগীকে নিয়ে মানিকগঞ্জের এগারোশ্রী এলাকায় কার্টনবন্দী লাশটি একটি বাঁশঝাড়ে ফেলে দেয়।

এ ঘটনায় গত শনিবার অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করে বিউটির বাবা। গত রবিবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে অলোককে গ্রেপ্তার করে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে তাঁকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আদালতের নির্দেশে অলোককে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় তাঁর সহযোগী পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo