• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-বেআইনি কাজে সন্দেহে অন্তত ৪৯ জন গ্রেপ্তার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, সহিংসতা ও বেআইনি কাজে জড়িত সন্দেহে অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

মঙ্গলবার (০৮ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গাজার পক্ষে বিক্ষোভের সময় দেশের কয়েকটি শহরে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ।   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের অবমাননা। এ ধরনের ঘটনায় জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং এখন পর্যন্ত দুটি মামলা দায়ের করা হয়েছে। অধিকতর তদন্ত চলছে এবং আরও মামলা দায়ের প্রক্রিয়াধীন।

দোষীদের আইনের আওতায় আনার দৃঢ় পদক্ষেপের অংশ হিসেবে পুলিশ সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িতদের চিহ্নিত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে দায়ীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকলে যে কাউকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, সমাজের শান্তি ও স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায়, তাদের সবাইকে জবাবদিহি করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo