• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১২ জুয়ারি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী ও রাজারহাটে অভিযান চালিয়ে ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, চিলমারী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রোববার রাতে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকায় জুয়া খেলা অবস্থায় ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় নগদ ১,৭২০/- টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ গ্রেপ্তার পূর্বক তাদের বিরুদ্ধে চিলমারী মডেল থানার মামলা নং -০৩, তাং- ০৬/০৪/২০২৫ ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন ৩/৪ রুজু করা হয় এবং উদ্ধার কৃত মালামাল থানা হাজতে রাখা হইয়াছে । অপরদিকে একই দিনে থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আরো ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মুশাহেদ খান বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে রাজারহাট থানা পুলিশ রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ২৪ হাজার ৩৫০টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিলের মধ্যে ভুট্টা ক্ষেতের পাশে খালের মধ্যে দীর্ঘদিন ধরে জুয়া খেলা  চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার(৬এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে ওই এলাকায় জুয়া খেলা অবস্থায় পুলিশ ৬জুয়াড়িকে আটক করে।  এসময় আরও ১৫/২০জনের মতো জুয়াড়ি পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ২৪হাজার ৩৫০ টাকা, জুয়া খেলার গুটি ৬টি, ডাব্বু ১ টি, মোবাইল ব্যাটারি দ্বারা নির্মিত ১টি লাইট, বিভিন্ন মার্কা বিশিষ্ট জুয়ার গুটি ফেলার প্লাস্টিকের পেপার ও জুয়া খেলতে বসার প্লাস্টিকের চট জব্দ করেছে। 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া আইনে একটি মামলা হয়েছে। আসামীদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo