• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষক গ্রেপ্তার, সহযোগী পলাতক

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের অপরাধে আঃ রহমান নামের (১৮) এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধর্ষকের সহযোগী রাতুল (১৯) পলাতক রয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ধর্ষণের ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলা নং ১। ধর্ষক ও তার সহযোগীর বাড়ি উপজেলার মুরাইল গ্রামে। 

মামলার এজাহার ও থানা সূত্র জানা যায়, ঈদের দিন(৩১ মার্চ) ঘুরতে যাওয়ার কথা বলে আঃ রহমান বর্ণিচর গ্রামের ওই মেয়েকে (১৮) গুনবহা শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের মধ্যে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ওই মেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে পাশের এক বাড়িতে নিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করে। তার চেতনা না ফিরলে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তার চেতনা ফেরে।পরে বোয়ালমারী থানা পুলিশ পরের দিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)আব্দুর রশিদ মোহাম্মদপুর হাসপাতাল থেকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।

মামলার পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এলাংখালী এলাকা থেকে অভিযুক্ত আঃ রহমানকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে বুধবার  ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের সহযোগি আসামি রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং আসামিকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo