• অপরাধ ও দুর্নীতি

নবাবগঞ্জে জানালা ভেঙ্গে পালানো আসামী অবশেষে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের হেফাজত থেকে জানালার রড ভেঙ্গে পলাতক রয়েলকে আবারো গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।  

নবাবগঞ্জ থানার ইনচার্জ আব্দুল মতিন জানান, বিশেষ অভিযান চালিয়ে পলাতক রয়েলকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা। রয়েল (৩০) ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়ার মৃত ছাকাত আলীর ছেলে।

জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানে ৩ বোতল ফেনসিডিলসহ ২৩ মার্চ রাত সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জের ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে রয়েলকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি কক্ষে আবদ্ধ রাখা হয়েছিল।  কোন এক সময়ে জানালার রড ভেঙ্গে পালিয়েছিল সে।

পুলিশ কাস্টডি থেকে পালিয়ে পার্বতীপুর মধ্যপাড়ায় জনৈক আমিনুলের  বাড়ীতে আত্বগোপন করেছিল সে। গেল সোমবার রাতে তাকে আবারো গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। আইনি প্রক্রিয়ার মধ্যে আজ মঙ্গলবার তাকে আদালতে তুলে দেওয়া হবে।

 

মন্তব্য (২)





image
image
image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo