• অপরাধ ও দুর্নীতি

ফতুল্লায় অটোচালককে গলা কেটে হত্যা, সন্দেহভাজন একজন আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সময় সন্দেহভাজন একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

রোববার ভোররাত ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেললাইনের পাশের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝি (৪৫), চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন এবং শফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ঘটনার পর স্থানীয়রা পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতাহার হাওলাদার এর ছেলে 

সোহরাব হাওলাদার (৪০) কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৪টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং ৩/৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছে। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেললেও বাকি দু’জন পার্শ্ববর্তী ডোবায় লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এলাকাবাসী ওই ডোবার চারপাশ ঘেরাও করে রাখে এবং পুলিশের উপস্থিতির অপেক্ষা করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের ভাগিনা শরিফ মরদেহ শনাক্ত করেছেন। তার পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও যানটি শনাক্ত করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (১)





image
image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: প্রধানমন্ত্রীর সহকারী...

image

রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...

image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

  • company_logo