• অপরাধ ও দুর্নীতি

সিদ্ধিরগঞ্জে ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শরিয়তপুরের পালং থানাধীন খেয়ালপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে হাসান ও পিরোজপুরের নেছারাবাদ থানাধীন মাগুরা গ্রামের আনিছুজ্জামান রনির ছেলে মাজিদুল আলিফ ওরফে শাহরিয়া।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ভুক্তভোগীর মা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আরেকজন আরাফাতকে আটক করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়িতে বসবাসের সুবাদে ঘটনার রাতে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করতে করতে ঘর থেকে বাইরে চলে যায়। এই সুযোগে অভিযুক্তরা শিশুটিকে তাদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির মা টের পেয়ে চিৎকার করলে অভিযুক্তরা শিশুটিকে ছেড়ে দেয়। আহত ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবার।

ভুক্তভোগী শিশুর মা বলেন, অভিযুক্তরা আমাদের প্রতিবেশি। ঘটনার রাতে আমি বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে তখন খেলাধুলা করছিল। পরে দীর্ঘ সময় আমার মেয়েকে দেখতে না পেয়ে খুজতে খুজতে অভিযুক্ত হাসানের বাসায় গিয়ে দেখি আমার মেয়েকে সে ধর্ষণের চেষ্টা করছে এবং অপর দুই অভিযুক্ত আলিফ-আরাফাত সহযোগিতা করছিল।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, অভিযুক্ত দুই’জনকে আটক করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।পলাতক আসামীকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (১)





image
image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo