প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় জিহাদ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান (১৮) নামে এক যুবককে ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মৃতের পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে জিহাদকে খুন করেছে আরমান।
মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার দরগাহ বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জিহাদ পটুয়াখালী সদরের আউলিয়াপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ছেলে। আটককৃত আরমান পশ্চিম লামাপাড়া এলাকার আক্তার শেখের ছেলে।
মৃতের ভাবি সোনিয়া বেগম জানান, পশ্চিম লামাপাড়া এলাকার বাল্লক মিয়ার বাড়িতে ভাড়া থাকতো জিহাদের পরিবার। স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো জিহাদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আরমান প্রকাশ্যে জিহাদের পেটে ছুরিকাঘাত করেছে। তখন স্থানীয় লোকজন আরমানকে ছুরিসহ আটক করে পুলিশে দেয়। স্থানীয়রা জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানাকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। ঢামেক চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় জিহাদ মারা যায়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘খুনের ঘটনায় ছুরিসহ আরমানকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। লাশ ঢাকা মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।’
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)