• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কখনোও দিনে কিংবা রাতে অবৈধ মাটি কাটা কাজ বন্ধ করতে, কখনোও বাজার দর স্বাভাবিক রাখতে আবার কখনোও বিভিন্ন বেকারী ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

এতে করে বাজারে কোন পণ্যের নির্ধারিত দামের বেশি নেওয়ার কোন সুযোগ না থাকায় বর্তমানে বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষদের হাতের নাগালে থাকায় অনেকটাই স্বস্তিতে আছেন ভোক্তারা। অপরদিকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি খনন করার সুযোগ নেই। প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে এমন অভিযান সারা বছরই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন উপজেলার সচেতন মহল।

উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান জানান জেলা প্রশাসক ও ইউএনও স্যারের দিক নির্দেশনায় উপজেলায় প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হয়েছে। উপজেলার কোন স্থানে কোন অবৈধ কর্মকান্ড চলার যৌক্তিক খবর পেলেই সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিমপুর বাজার সংলগ্ন স্থানের একটি বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর অপরাধে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কওে  ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এমন অভিযানের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo