ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে ফুলছড়ি থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ ২০২৫) দুপুর ২টার দিকে কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ঐ ছাত্রীকে বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) কৌশলে শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে।
পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
ফুলছড়ি থানার পুলিশ জানায়,ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)