• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা হতে ২ হাজার পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৫ টার দিকে ভুরুঙ্গামারী উপজেলা থেকে এসব ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, উপজেলার দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলকারী দলের ভিআইপি মামুন মইদাম কলেজ পার হয়ে আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় কারবারি মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ২০০০ পিস ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করে দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। এর আগে, গত শুক্রবার একই ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের একটি চালান জব্দ করে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo