ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সদর উপজেলায় ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) রাত ৯ টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে মোঃ ফরমান (৪২) তার তিনজনই একই এলাকার বাসিন্দা।
জানা যায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলো তারা। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী আজ রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সাথে জড়িত। আরো তদন্ত করে দেখছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)